মৌচাকে মেডিকেল কলেজের পার্কিং থেকে প্রাইভেটকারে দুই মরদেহ উদ্ধার।
রাজধানীর মৌচাক এলাকায় সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে রাখা একটি প্রাইভেটকার থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে।
রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আফসানা জানান, প্রাইভেটকারের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ ড্রাইভারের পাশের আসনে এবং অন্যজনের মরদেহ পেছনের সিটে পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র্যাবের সদস্যরা তদন্ত কাজ করছেন।
পুলিশ সূত্র জানায়, গাড়িটি ভোরে হাসপাতালের প্রাঙ্গণে প্রবেশ করে এবং দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ৩৬-৩৭৪৫, যার মালিক উত্তরা এলাকার বাসিন্দা জোবায়েদ আল মাহমুদ সৌরভ।
দুজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। পুলিশ বলছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে জানানো হবে।

মতামত দিন