অপরাধ
ছবি: সংগৃহীত

লাশ ৮ টুকরো করে ব্যাগে ফেলে দেয়ার ঘটনা উন্মোচন।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে ৩৫ বছর বয়সী অলি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ আট টুকরো করে দুটি ট্রাভেল ব্যাগে ফেলে দেয়ার ঘটনা এলাকায় তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। গত ৮ আগস্ট সকালে স্থানীয়রা সন্দেহজনক ট্র্যাভেল ব্যাগ দেখে পুলিশকে জানালে পুলিশ সেখানে আট টুকরো করা মরদেহ উদ্ধার করে, তবে মাথার অংশ পাওয়া যায়নি।

র‌্যাব ও পুলিশ যৌথ তদন্তে চট্টগ্রাম ও গাজীপুর থেকে চারজনকে আটক করেছে। তদন্তে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা অলি মিয়ার বিরুদ্ধে অনৈতিক মন্তব্য এবং আপেল মাহমুদ সাদেকের ভাগনেকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যার পরিকল্পনা অনুযায়ী ৬ আগস্ট সাদেকের ভাড়া বাসায় ডেকে এনে গলায় চাপ দিয়ে হত্যা করা হয়। পরে লাশ টুকরো করে রাখা হয় এবং মাথা টয়লেটের ছাদে ফেলা হয়। দুই দিন পর দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ব্যাগগুলো স্টেশন রোডে ফেলা হয়।

টঙ্গী পূর্ব থানা পুলিশ বাপ্পী হোসেন নামে আরেক আসামিকে আটক করে, যার তথ্যের মাধ্যমে মৃতের মাথা ও পরিধেয় কাপড় উদ্ধার করা হয়।

মামলার তদন্ত চলমান রয়েছে এবং র‌্যাব ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। স্থানীয়রা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে।

মতামত দিন