অপরাধ
ছবি: সংগৃহীত

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার: অন্তর্বর্তী সরকারের কঠোর সিদ্ধান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পলাতক অবস্থায় থাকা ৪০ জন পুলিশ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে। এ ঘোষণা দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের মাধ্যমে প্রকাশিত এক প্রজ্ঞাপনে।
প্রত্যাহার করা তালিকায় ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদে থাকা কর্মকর্তারা  রয়েছেন, যারা বর্তমানে পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পলাতক থাকার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে ওই কর্মকর্তাদের প্রদত্ত পুলিশ পদক বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদক প্রত্যাহারের পাশাপাশি তাদের পদক সংক্রান্ত সকল আর্থিক সুবিধা স্থগিত করা হয়েছে এবং পূর্বে প্রাপ্ত অর্থ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি এই পদক্ষেপের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার লক্ষ্য রাখা হয়েছে।

মতামত দিন