নৌপথে চাঁদাবাজি: গোয়াইনঘাটে ৭ জন গ্রেফতার।
নৌপথে চাঁদাবাজির অভিযোগে গোয়াইনঘাটের আজমল হোসেনসহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার দিবাগত রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা সবাই গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আজমল হোসেনকে ওই এলাকায় চাঁদাবাজির প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্রের তথ্য মতে, আজমলের নেতৃত্বে একটি দল নৌকা ও ভলগেট আটকিয়ে নৌপথে চাঁদাবাজি করে আসছিল। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি মামলা করেন (নং-১৩)। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে এবং রবিবার দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, চাঁদাবাজির মামলায় গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হবে।
মতামত দিন