মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার।
মৌলভীবাজারের কমলগঞ্জে রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজের ঘর থেকে সাবেক ছাত্রদল নেতা রাফি আহমেদের গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে তার লাশটি রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পাওয়া যায়।
রাফি আহমেদ, যিনি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা এবং ছত্তার মিয়ার ছেলে ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সকালবেলা রাফি ঘুম থেকে ডাকাডাকি করার পর যখন ওঠেননি তখন তার রুমে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থাতে পড়ে আছে, তখন তা দেখে পরিবারের লোকজন শঙ্কিত হন।
কমলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা শামিম আকনজি জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেছেন।

মতামত দিন