অপরাধ
ছবি: সংগৃহীত

রংপুরে ৫২.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকায় র‌্যাব-১৩ এর অভিযানে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট রাত ১টা ৪৫ মিনিটে রংপুর-কাউনিয়া সড়কের সাতমাথা  এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‌্যাবের একটি আভিযানিক দল। ওই সময় হলুদ-সাদা রঙের শ্যামলী এন.আর. ট্রাভেলসের বাসের বাম পাশের কেবিন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. মাসুম (২৪) ও বাসচালক শুভ কুমার সাহা (৩৫), উভয়েই কুড়িগ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন