অপরাধ
ছবি: সংগৃহীত

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৭।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় মহানগর পুলিশের অভিযানে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে প্রেস ব্রিফিংয়ে উপকমিশনার রবিউল হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহ জালাল, ফয়সাল হাসান ও সুমন। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে একাধিক অভিযানে শাহ জালালকে গফরগাঁওয়ের চর মসলন্দ মোড়লপাড়া থেকে, ফয়সাল হাসানকে চান্দনা মাহবুব স্কুল মোড় থেকে এবং সুমনকে অন্য একটি স্থান থেকে আটক করা হয়।

উপকমিশনার জানান, সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে কেটু মিজান ও গোলাপীকে ভবানীপুর এলাকা থেকে, আলামিনকে উত্তরা তুরাগ থেকে এবং স্বাধীনকে ভবানীপুর থেকে র‍্যাব গ্রেপ্তার করে। এরা সবাই ছিনতাইসহ একাধিক মামলার আসামি হলেও তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।

শনিবার আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে তুহিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মতামত দিন