অপরাধ
ছবি: সংগৃহীত

টঙ্গীতে সড়কের পাশ থেকে তিনটি ব্যাগভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকার একটি সড়কের পাশ থেকে তিনটি ব্যাগভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের দেহাংশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে কিছু পথশিশু ব্যাগগুলোর দিকে নজর দিলে সেগুলোতে সন্দেহজনক কিছু রয়েছে বলে স্থানীয়দের জানান। এরপর এলাকার লোকজন ব্যাগ খুলে ভেতরে মানুষের দেহাংশ দেখতে পেয়ে থানায়  খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি আলাদা ব্যাগে রাখা মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ২-৩ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি টুকরো টুকরো করে ব্যাগে ভরে এখানে ফেলে যাওয়া হয়েছে। এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মতামত দিন