সিলেটে রাতের শহরে ছুরিকাঘাতে যুবক নিহত।
সিলেট নগরীতে ছিনতাইকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ডালিম আহমদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ক্বিন ব্রিজ এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।
নিহত ডালিম ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের বাসিন্দা লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে কয়েকজন যুবক হঠাৎ ডালিমের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছিনতাইচক্রের অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

মতামত দিন