অপরাধ
ছবি: সংগৃহীত

গেরিলা প্রশিক্ষণ মামলায় মেজর সাদিকের স্ত্রী ৫ দিনের রিমান্ডে।

নিজেস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে ঢাকার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ।

শুনানি শেষে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।

এর আগে বুধবার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ডিবি। পরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গোপনে সংগঠিত গেরিলা প্রশিক্ষণে সুমাইয়া জাফরিন সরাসরি যুক্ত ছিলেন এবং স্বামী মেজর সাদিকের সঙ্গে মিলে তাতে অংশ নেন। সাদিক বর্তমানে সেনা হেফাজতে আছেন।

এ ঘটনায় ইতোমধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ২৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


মতামত দিন