প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের মৃত্যুদণ্ড।
৬ আগস্ট দুপুরে বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন — মৃত আ. মোতালেবের ছেলে আনোয়ারুল ইসলাম আঙ্গুর মিয়া (৭৩), তার ভাই খুরশিদ মিয়া (৫২) ও ভাতিজা সাদেক মিয়া (৩৬)। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই অলক কুমার দত্ত জানায়, ২০১৬ সালের ১০ আগস্ট আঙ্গুর মিয়ার মেয়ে মীরা আক্তারকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।ঘটনার পর আসামিরা করিমগঞ্জ থানায় প্রতিপক্ষকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের পর দেখা যায়, আসামিরা পরিকল্পিতভাবে তাদের নিজের মেয়েকে হত্যা করে অন্যদের ফাঁসাতে চেয়েছিল।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নতুন করে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা নিজেই বাদী হন। দীর্ঘ বিচার শেষে আদালত আজ এই সিদ্ধান্তে পৌঁছায়। মীরার মা নাজমুন্নাহারকে আদালত খালাস দিয়েছেন।
মতামত দিন