অপরাধ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬।

নিজেস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার ভেড়ামারায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ।  ঘটনার সময় তার স্বামীকে বেঁধে মারধর করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২ আগস্ট) রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ নৃশংস ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়ি ফেরার সময় এক দম্পতিকে গতিরোধ করে কয়েকজন যুবক। তারা জোরপূর্বক ওই দম্পতিকে কাছাকাছি একটি লিচু বাগানে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতেই অভিযানে নামে পুলিশ এবং সন্দেহভাজন ছয়জনকে আটক করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মামলা নেওয়ার প্রস্তুতি চলছে এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

মতামত দিন