খুলনায় কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহবধূকে ধর্ষণ।
নিজেস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. গোলাম রসুল (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভুক্তভোগীর আত্মীয় বলে জানিয়েছে থানা পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার আটলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৯ জুলাই দুপুরে সুযোগ বুঝে তিনি ভুক্তভোগীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, অভিযুক্ত গোলাম রসুল ভুক্তভোগীর ঘনিষ্ঠ আত্মীয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি এই ঘটনা ঘটান বলে অভিযোগ। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
মতামত দিন