অপরাধ
ছবি: সংগৃহীত

কসবায় যুবকের বাড়ি থেকে ৫ মণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় গিয়াস উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া গিয়াস কসবার কায়েমপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বাসিন্দা এবং মনু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৫ মণ ভারতীয় গাঁজা জব্দ করা হয়। আটক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে থানায় রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের উৎস ও পাচারচক্র সম্পর্কে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়ভাবে এমন বড় চালান ধরা পড়াকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ।

মতামত দিন