অপরাধ
ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তে বিজিবির অভিযান, কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের বিভিন্ন সীমান্তপথে পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বুধবার (৩০ জুলাই) রাতে ৪৮ বিজিবির অধীন সিলেট ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি—সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছানাকান্দি, তামাবিল ও দমদমিয়ায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, বাসমতি চাল, শাড়ি, জিরা, সুপারি, সাবান, আদা, চা-পাতা, কিসমিস, হেয়ার অয়েল, শ্যাম্পু, ফেসওয়াশ, বডি স্প্রে, লবণ, নিভিয়া ক্রিম ও নাইসিল পাউডারসহ আরও নানা সামগ্রী।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে এই সাফল্য এসেছে।”

তিনি জানান, জব্দ পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন