অপরাধ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইজারা বাতিল।

নিজেস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর বাউফল ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার পর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ওই ফেরির ইজারা বাতিল করেছে। 

তদন্তে প্রমাণিত হয়েছে, বাস-মিনিবাস থেকে চার গুণ বেশি ভাড়া নেওয়া হতো।
 

সাধারণত ৪৫ ও ২৫ টাকার বদলে ৩০০ ও ২০০ টাকা নেওয়া হচ্ছিলো, ভারী ট্রাকের জন্য ১০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নেওয়া হয়েছিল। এছাড়া প্রাইভেট কার ও মাইক্রোবাস থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ ছিল। 

অভিযুক্ত ইজারাদার শিবু লাল দাস, যিনি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, দাবি করেছেন সরকারি ভাড়া ভুল নির্ধারণ করা হয়েছে এবং আদালতে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সওজের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে এসব অভিযোগ সঠিক পাওয়া গেছে এবং চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে ইজারা বাতিল করা হয়েছে। 

স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

মতামত দিন