দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩১৬ জন।
সারাদেশে পুলিশের টানা অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৩১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮০৯ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন আরও ৫০৭ জন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে— দেশীয় তৈরি পিস্তল ২টি, একনলা বন্দুক ৫টি, দেশীয় শুটারগান ১টি, ১৩ রাউন্ড গুলি, ৬টি কার্তুজের খোসা, ওয়েল্ডিং মেশিন ১টি, গ্রাইন্ডিং মেশিন ১টি এবং একটি চাইনিজ কুড়াল।
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আগাম হুমকি প্রতিরোধে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
মতামত দিন