সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার (৩০ জুলাই) সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তিনি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল রায় জালিয়াতির অভিযোগে পুলিশের হেফাজতে রয়েছেন।
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে চেয়েছিল। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১১ সালের ১০ মে খায়রুল হক ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেন এবং পূর্ণাঙ্গ রায়ে দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলকভাবে স্বাক্ষর করে জালিয়াতি করেছেন।
গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি যাত্রাবাড়ী থানা সংক্রান্ত একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

মতামত দিন