চাঁদাবাজির অভিযোগে বেনাপোল বন্দরের ৫০ আনসার সদস্য বদলি।
বেনাপোল স্থলবন্দরে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত ৫০ জন আনসার সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরে ট্রাকচালকদের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনায় এ সিদ্ধান্ত নেয় আনসার সদর দপ্তর।
বন্দরে নিরাপত্তা নিশ্চিত করতে থাকা আনসার ও একটি বেসরকারি প্রতিষ্ঠান 'পিমা'– এই দুই সংস্থার সদস্যদের বিরুদ্ধে ট্রাকপ্রতি ১০ টাকা করে ‘বকশিশ’ নেয়ার অভিযোগ ছিল। পণ্যের গেটপাস যাচাইয়ের সময় ঘুষ নেওয়ার ছবি ও প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয় কয়েকবার।
পরিস্থিতি বিবেচনায় তদন্ত শেষে আনসার সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।একইসঙ্গে পিমার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছে।
আনসারের নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতামত দিন