অপরাধ
ছবি: সংগৃহীত

উদ্দীপনের দুর্নীতি মামলায় সাবেক সচিব ও চেয়ারম্যানসহ ১৩ জনের বিদেশ যাত্রা ও এনআইডি ব্লক।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক সচিব ও উদ্দীপনের চেয়ারম্যান মিহির কান্তি দাসের নেতৃত্বে ১৩ জনের বিরুদ্ধে ক্ষুদ্র ঋণবিধি লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে আদালত বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার  আদেশ দিয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জুলাই) এই নির্দেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন উদ্দীপনের সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সদস্যরা ও অন্যান্য নির্বাহী কর্মকর্তারা।

দুদকের অভিযোগ, আসামিরা জালিয়াতি করে ক্ষুদ্র ঋণ তহবিল থেকে অনিয়মে অর্থ উত্তোলন ও বিনিয়োগ করেছেন। এই অপরাধের মামলা দুদকে তদন্তাধীন রয়েছে।

আদালতের এ আদেশে আসামিদের দেশত্যাগ রোধ করা এবং তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। গত ২৮ এপ্রিল মিহিরসহ ১৫ জনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করে দুদক। এর আগে ১৬ জুন মিহিরসহ ১০ জনের দেশত্যাগ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

মতামত দিন