অপরাধ
ছবি: সংগৃহীত

৫৩ কোটি অবৈধ সম্পদ ও ১৫৯ কোটি টাকার লেনদেনে আসাদুজ্জামানের বিরুদ্ধে মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, তিনি জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং তার ব্যাংক হিসাবগুলোতে কোটি টাকার লেনদেনের অসংগতি পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) এই মামলাটি দায়ের করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম।

মামলার নথি অনুযায়ী, আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎস ব্যতিরেকে ৫ কোটি ৩৭ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। এছাড়া তার নামে খোলা ১৯টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৮৫ কোটি ৭২ লাখ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ টাকা উত্তোলনের তথ্য মিলেছে, যা একত্রে প্রায় ১৫৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত করেছে দুদক।

এই লেনদেন ও সম্পদ অর্জনের ব্যাখ্যা না থাকায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন নাট্যব্যক্তিত্ব ও  সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ক্ষমতার বাইরে যাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক।

মতামত দিন