কারাগার থেকে সরঞ্জাম চুরি: কারারক্ষী গ্রেপ্তার।
শনিবার (২৬ জুলাই) রাতে শহরের ইসলামপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ আট জোড়া হাতকড়া, ছয় জোড়া ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ অন্তত দশ ধরনের কারা-সরঞ্জাম জব্দ করেছে।
কারা কর্তৃপক্ষের দাবি, ১৬ জুলাই ভোরে ওইসব সরঞ্জাম কারাগার থেকে সরিয়ে নেন আরিফ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। এরপর সদর থানায় অভিযোগ দেওয়া হয়।
গোপালগঞ্জ সদর থানার এসআই নয়ন কুমার সাহা জানান, এ ঘটনায় সহকারী জেলার সুমি ঘোষ থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তারের পর আরিফ চৌধুরী প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছেন। রোববার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ বলছে, কেন বা কী উদ্দেশ্যে ওই সরঞ্জাম চুরি করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
মতামত দিন