২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬২০ জন।
নিজেস্ব প্রতিবেদক:
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১,০৪৯ জন, অন্য অভিযোগে গ্রেপ্তার ৫৭১ জন।
শুক্রবার (২৫ জুলাই) এই তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
অস্ত্র উদ্ধার:
অভিযানে একটি বিদেশি ওয়ান শুটারগান, একটি দেশীয় পাইপগান, দুটি শটগানের কার্তুজ, দুটি পিস্তলের গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন