নির্মাণ কাজ শেষের আগেই ভেঙে পড়ল ৫ কোটি টাকার ব্রিজ, ঠিকাদার পলাতক।
স্থানীয়দের অভিযোগ, প্রথম থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ চলছিল। নির্ধারিত সময়ের তিন বছর পরেও কাজ শেষ হয়নি। এরমধ্যে গত বছর গার্ডার ছাড়াই ব্রিজের ছাদ ঢালাই দেওয়া হয়, যাতে ত্রুটি দেখা দেয়। পরে এলজিইডি সেই ঢালাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঙ্গলবার (২২ জুলাই) সংস্কারের আগেই পুরো স্লাব খালে পড়ে যায়।
ব্রিজটির নির্মাণকাজের দায়িত্বে ছিল মেসার্স ইফতি ইটিসিএল। প্রতিষ্ঠানটি ২০২১ সালের ডিসেম্বর কার্যাদেশ পেলেও ২০২২ সালের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়। এলজিইডির স্থানীয় কর্মকর্তারা জানান, মূল ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না, যার কারণে কাজের গতি বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ব্রিজটির নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্মকর্তাদের মধ্যে চরম অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। এখন ভেঙে পড়া ব্রিজের কারণে চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিরাজুল ইসলাম আত্মগোপনে রয়েছেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

মতামত দিন