অপরাধ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার ধানমন্ডি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হবে এবং  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বছর সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। অভিযোগে বলা হয়, তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতি করেছেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিলের সময় বিদ্বেষপূর্ণ ও জাল রায় দিয়েছেন।

২০১০ সালের সেপ্টেম্বরের শেষ দিনে ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়া এবিএম খায়রুল হক ২০১১ সালের মে মাসে অবসর নেন। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান শেষে সরকারের পরিবর্তনের প্রেক্ষিতে তিনি কমিশনের পদ থেকে সরে যান এবং এর পর থেকে গুটিকয়েক জনের বাইরে আর প্রকাশ্যে আসেননি।

তার বিচারক জীবনে গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে দেশের সংবিধানের পঞ্চম সংশোধনীর বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভিত্তি ধ্বংস করা, বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়া, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের আদেশ বৈধ ঘোষণাসহ রাজনৈতিক বহুসংখ্যক বিতর্কিত রায়।

গ্রেপ্তারির পর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে বলে ডিবি জানিয়েছে।

মতামত দিন