অপরাধ
ছবি: সংগৃহীত

মিরপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, সাবেক সেনা সদস্যসহ গ্রেপ্তার ৪।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার  করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) বিকেলে ১১ নম্বর সড়কের ৮০৭ নম্বর বাসায় সংঘটিত এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুই সাবেক সামরিক কর্মকর্তা।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—গাড়িচালক মাসুম মুনতাসির, পুলিশ সোর্স হিসেবে পরিচিত হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার এবং অবসরপ্রাপ্ত করপোরাল মুকুল হোসেন।

পুলিশ জানায়, রবিবার বিকেলে মোট ৮ জন ওই বাসায় প্রবেশ করে। তারা বাসার ভেতরে মাদক, অস্ত্র ও অর্থ আছে বলে দাবি করে তল্লাশির নামে ঢোকে। তবে চেকপোস্টে ধরা পড়ে তাদের মধ্যে চারজন, বাকিরা পালিয়ে যায়।

বাসার মালিক হোসনে আরা চম্পা জানান, তাদের মূল উদ্দেশ্য ছিল ডাকাতি।তল্লাশির নামে ঘরে ঢুকে টাকা ও মালামাল লুট করার পাশাপাশি নানা ধরনের হুমকি দেয় অভিযুক্তরা।

সূত্র মতে, প্রথমে আটক করা হয় সোর্স পরিচয়ের হারুনকে। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ শেষে বাকি অভিযুক্তদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার তদন্ত ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন