গোপালগঞ্জে চার হত্যা মামলায় ৫৪০০ আসামি।
নিহতরা হলেন দীপ্ত সাহা, সোহেল রানা মোল্লা, রমজান কাজী, ইমন তালুকদার এবং রমজান মুন্সী। এই পাঁচজনের মধ্যে চারজনের হত্যার বিষয়ে মামলা করা হলেও রমজান মুন্সীর মৃত্যু সংক্রান্ত মামলা হয়নি।
সংঘর্ষের পর থেকে গত বুধবার থেকে রোববার দুপুর পর্যন্ত জেলা পুলিশের অভিযানে ৩২১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে আটক করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান জানান, তিনটি মামলায় প্রতিটিতে প্রায় ১ হাজার ৫০০ জনকে এবং একটিতে প্রায় ৯০০ জনকে আসামি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ১৪৪ ধারা জারি করে এবং পরে কারফিউ ঘোষণা করেন।
মহল্লায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক সংগঠনগুলোর সংঘর্ষে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে অর্ধশতাধিক রয়েছে বলে জানা গেছে।
মতামত দিন