অপরাধ
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির।

নিজেস্ব প্রতিবেদক:

৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ঘিরে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় আজ একযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ মোট ৩৯ জনকে।

রোববার (২০ জুলাই) সকাল থেকেই ঢাকার ট্রাইব্যুনাল চত্বরে একে একে প্রবেশ করে চারটি প্রিজন ভ্যান।

কেরানীগঞ্জের সাধারণ কারাগার থেকে হাজির করা হয় আনিসুল হকসহ ১৪ জনকে। এনটিএমসি’র সাবেক পরিচালক জিয়াউল আহসান ছিলেন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে পাঠানো ১৪ জনের তালিকায়। কাশিমপুর থেকে আসেন দীপু মনি এবং আরও ১৫ জন। আর নারায়ণগঞ্জ থেকে এককভাবে হাজির করা হয় গোলাম দস্তগীর গাজীকে।

মোট আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রিসভার ৯ সদস্য—সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, আব্দুর রহমান বদি—এদের সবাইকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয় গত দেড় মাসে বিভিন্ন সময়।

প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, সাতটি মামলারই তদন্ত এখনও চলমান, তাই তারা সময় আবেদন করবেন।

এদের অধিকাংশকেই গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্টের পরপরই। অভিযোগ—অভ্যুত্থান চলাকালীন সময়ে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা  ছিল তাদের।

মতামত দিন