শরীয়তপুরের জাজিরায় স্বামী-স্ত্রীসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার।
নিজেস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইন ও গাঁজাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কাজিরহাট বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে পুলিশ।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন—শৈলপাড়ার মো. আইয়ুব আলী (২৯), তার স্ত্রী নাসরিন (২৬), একই এলাকার নুর হোসেন খান (৩০) ও ইমন মাদবর (২৬)।
জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাজিরহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। পুলিশ আসতে দেখে পালানোর চেষ্টা করে চারজন। ধাওয়া করে তাদের ধরা হয়। এরপর তল্লাশিতে আইয়ুব ও তার স্ত্রীর কাছ থেকে মিলে ৩ গ্রাম হেরোইন, নুর হোসেনের পকেট থেকে ১ গ্রাম হেরোইন এবং ইমন মাদবরের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, “আমরা এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়তে প্রতিনিয়ত কাজ করছি। এ ধরনের অভিযান চলতেই থাকবে।”
মতামত দিন