ঢাকার গুলশান থেকে বগুড়ার বহুল আলোচিত যুবলীগ নেতা গ্রেপ্তার।
শনিবার (১৯ জুলাই) সকালে গুলশানের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আতোয়ার রহমান।
আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সদর উপজেলার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন এবং যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়াও তিনি উত্তরবঙ্গ রুটের একটি পরিবহন কোম্পানি—শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯টি মামাসহ ২১টিরও বেশি মামলা রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, দুর্নীতি ও শারীরিক নির্যাতন। সবগুলো মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
আতোয়ার রহমান বলেন, “আমিনুল ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার গুলশান থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মতামত দিন