গোপালগঞ্জে ১২ ঘণ্টায় গ্রেফতার ২০, কারফিউ আংশিক শিথিল।
গত ১২ ঘণ্টার অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। যৌথ বাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে।
বুধবার (১৭ জুলাই) এনসিপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বহুজন আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ও দোকানে অগ্নিসংযোগ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ ও র্যাব সদস্যদের টহলও জোরদার করা হয়েছে।
কারফিউ চলায় শহরে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেও বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারফিউ চালু থাকবে কিনা, তা পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত দিন