অপরাধ
ছবি: সংগৃহীত

মেট্রোরেল কর্মকর্তাদের অফিস টাইম অমান্য, কর্তৃপক্ষের নোটিশ জারি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও এর অধীন প্রকল্পগুলোতে কর্মরত বেশ  কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নিয়মিত অফিস টাইম মানছেন না। সময়মতো অফিসে উপস্থিত না হওয়া  এবং অনুমতি ছাড়া অফিস ত্যাগের ঘটনা ঘটছে।
 

এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ বুধবার (১৬ জুলাই) নোটিশ জারি করেছে।


ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সকাল ৯টার মধ্যে অফিসে হাজিরা বাধ্যতামূলক এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হাজিরা খাতা সংরক্ষণ ও নিয়মিত পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যারা নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, অফিস টাইম অমান্য করা সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালার পরিপন্থি ও দৃষ্টান্তহীন আচরণ হিসেবে বিবেচিত হবে।

কর্মকর্তারা দ্রুত অফিস টাইম মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

মতামত দিন