সোহাগ হত্যা মামলার আসামি নান্নুকে যেভাবে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, হত্যাকাণ্ডের পর নান্নু আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১১ ও র্যাব-১০ যৌথভাবে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নান্নু হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে র্যাব-১০-এর কাছে হস্তান্তর করা হয়।
গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে ও মাথায় পাথর দিয়ে থেঁতলে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তার বোন কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মতামত দিন