ঘুষ নেওয়ার অভিযোগে হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার।
প্রত্যাহার হওয়া অন্য সদস্যরা হলেন—সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল শাহাবুদ্দিন, মন্তু, সাকিবুল ও জহির মিয়া।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান আটক করে খাঁটিহাতা হাইওয়ে থানার একটি টিম। পরে ‘অবৈধ পণ্য পরিবহন’-এর অভিযোগ তুলে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। এ ঘটনায় একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার তাদের প্রত্যাহারের আদেশ দেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি এসআই মো. সজীব মিয়া বলেন, “একটি অভিযোগের ভিত্তিতে ৬ পুলিশ সদস্যকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। আমি সোমবার থেকে দায়িত্ব পালন করছি।”
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, “প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের সরিয়ে নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত দিন