ময়মনসিংহে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার।
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ভালুকা পৌরসভার টিএন্ডটি রোডের একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ ময়না আক্তার (৩০) এবং তার দুই সন্তান রাইসা (৭) ও নীরব (২) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) সকালে ৭ নম্বর ওয়ার্ডের ওই বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিল নামক পোশাক কারখানায় কর্মরত। পরিবার নিয়ে তারা ওই বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, সকালে কাজ শেষে রফিকুল বাড়িতে ফেরার পর তালাবদ্ধ দরজা দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তালা ভেঙে প্রবেশ করেন এবং স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পান। নিহতদের ছোট ভাই নজরুল ইসলামও ওই বাসায় থাকতেন, কিন্তু ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, এটি একটি মর্মান্তিক এবং পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিক তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন