অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে ‘পানি রুবেল গ্যাং’র ৫ সদস্য গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ‘পানি রুবেল গ্যাং’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার (১৩ জুলাই) মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও  বাবর রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, সাধারণ পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে আসছিল।

সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম এই অভিযানে অংশ নেয়। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন