সিলেটে চা দিতে দেরিতে বাকবিতণ্ডার জেরে হোটেল কর্মচারী রুমন আহমদকে কুপিয়ে হত্যা।
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের কাজির বাজার এলাকার একটি হোটেলে চা দিতে দেরি হওয়ায় রুমন আহমদ (২২) নামে এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, সকালে একজন গ্রাহক চা খেতে আসেন। চা দিতে কিছুক্ষণ সময় লাগবে বলে জানালে রুমনের সঙ্গে গ্রাহকের বাকবিতণ্ডা হয়। পরে হোটেল মালিক ও স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।
কিছুক্ষণ পর কয়েকজন যুবক ওই হোটেলে এসে রুমনের ওপর ছুরি চালিয়ে গুরুতর আহত করেন এবং পালিয়ে যান। স্থানীয়রা রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন