অপরাধ
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাসে সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার তিতাস উপজেলায় সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এ মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলা কাটা ছিল এবং তার পাশে রক্তমাখা একটি ছুরি পড়ে ছিল, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, “তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বশত্রুতা, ছিনতাই কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

মতামত দিন