নড়াইলে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুলশুর ও বাবুপুর গ্রামের ফুটবল ম্যাচ চলাকালীন খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে তর্ক শুরু হয়। পরবর্তীতে এই বিবাদের জেরে বাবুপুরের পক্ষ থেকে জিল্লুর রহমানকে তার চাচাতো ভাইয়ের বাড়িতে গিয়ে হামলা চালানো হয়। তাকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছে, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এলাকায় বর্তমানে শান্তি বজায় আছে এবং দ্রুত অন্য জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন