রাজবাড়ীতে কোটি টাকা বিদ্যুৎ বিল প্রতারণার অভিযোগে মোক্তার গ্রেপ্তার।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান কালবেলাকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে মোক্তারের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। তাকে রাজবাড়ীতে আনা হচ্ছে।
মোক্তার বিশ্বাস দীর্ঘ ১৫ বছর ধরে আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে ওজোপাডিকোর মিটার রিডারম্যান পরিচয়ে কাজ করে আসছিলেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ— বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকের কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে বিল আদায়, এমনকি নতুন সংযোগের নামে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করতেন তিনি।
২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে হঠাৎ গা ঢাকা দেন। পরে বিদ্যুৎ বিভাগ ওই গ্রাহকদের নামে বকেয়া বিলের নোটিশ পাঠায়।
বিষয়টি জানাজানি হলে ২ জুলাই ক্ষুব্ধ গ্রাহকরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর জেলা প্রশাসকের নির্দেশে ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে মোক্তারের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মতামত দিন