অপরাধ
ছবি: সংগৃহীত

মিটফোর্ড হাসপাতালের সামনে ,এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের কাছে মো. সোহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনার খবর পাওয়া যায়।

পুলিশ জানায়, নিহত সোহাগের সঙ্গে ভাঙ্গারি ব্যবসা নিয়েই দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে এ লাশালু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।

কোতোয়ালি থানা পুলিশ জনি ও মঈন নামে দুইজনকে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটক করেছে। থানা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “ভাঙ্গারি ব্যবসা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল, যার  জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, আরও তথ্য উঠে আসবে।”

স্থানীয়রা পুলিশকে বিস্তারিত জানাতে সহযোগিতা করছে বলে জানানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে কোতোয়ালি থানা কাজ করে যাচ্ছে।

মতামত দিন