উখিয়ায় র্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার।
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবনিয়া এলাকায় র্যাব-১৫ এর অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৬ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার ছোট হাবিব পাড়ার বাসিন্দা মো. মনির (৩২) এবং মাদারবনিয়ার রশিদ আহমদের ছেলে মঞ্জুর আলম (২৮)।
র্যাব জানায়, মাদারবনিয়ায় ইয়াবার একটি বড় চালান আসার খবরে ভোরে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। অভিযানে দুই মাদক পাচারকারীকে হাতেনাতে ধরা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন