অপরাধ
ছবি: সংগৃহীত

ফুডপান্ডার এমডিসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে চার মামলা।

নিজস্ব প্রতিবেদক:

প্রতারণা, জালিয়াতি এবং হুমকির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আমবারীন রেজাসহ ছয়জনের বিরুদ্ধে চারটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে এসব মামলা শুনানি শুরু হয়েছে।

মামলার বাদী ফার্স্ট টেলি সেলস কোম্পানির মালিক শিহাব মাহমুদ। তার আইনজীবী কাজী মফিজুল  ইসলাম জানান, আদালত ইতোমধ্যে বাদীর জবানবন্দি নিয়েছেন।

বাদীর দাবি, পান্ডামার্টের মাধ্যমে ফুডপান্ডার সঙ্গে ব্যবসায় যুক্ত থাকার সময় চুক্তি লঙ্ঘন করে ফুডপান্ডার কর্মকর্তারা তার প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা ক্ষতি করেছেন। এই আর্থিক অনিয়মের কারণে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপরদিকে, ফুডপান্ডা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, এই মামলা তাদের নাম দুর্নাম করার উদ্দেশ্যে করা হয়েছে এবং প্রতিষ্ঠান আইনি মাধ্যমে তাদের সুনাম রক্ষার ব্যবস্থা নেবে।

মতামত দিন