নওগাঁয় ধান মজুত ও মূল্য অনিয়মে ৫ মিলকে লাখ টাকা জরিমানা।
বুধবার (২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত একটানা চলা অভিযানে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা, যাদের সহায়তা করেন সেনাবাহিনী ও খাদ্য বিভাগের সদস্যরা।
অভিযানে সদর ও মহাদেবপুর উপজেলার বেশ কিছু রাইস মিল ও গুদামে হঠাৎ হানা দেওয়া হয়।এসব স্থানে অতিরিক্ত মজুত, সরকারি বিধিমালা উপেক্ষা করে ধান সংরক্ষণ এবং লাইসেন্স সংক্রান্ত অনিয়ম ধরা পড়ে।
এ সময় আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, খাদ্য নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিধির আওতায় ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত, সম্প্রতি চালের বাজার অস্থির হয়ে ওঠায় সংশ্লিষ্ট মহল দীর্ঘদিন ধরে মজুতদারদের ভূমিকা নিয়ে অভিযোগ করে আসছিল। এ অভিযান সেই প্রেক্ষাপটে গৃহীত একটি সমন্বিত পদক্ষেপ বলেও জানিয়েছেন একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তা।

মতামত দিন