অপরাধ
ছবি: সংগৃহীত

অসদাচরণের অভিযোগে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি চাকরিচ্যুত।

নিজস্ব প্রতিবেদক:

অসদাচরণের অভিযোগে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট (বর্তমানে ওএসডি সহকারী সচিব) তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। 

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভাগীয় মামলায় ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের ৬ অক্টোবর নিজের ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তাকে ‘অসদাচরণ’ মামলা করা হয়। কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিত জবাব দেন, যা গ্রহণযোগ্য হয়নি। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় দ্বিতীয় নোটিশসহ বিভাগীয় মামলা পরিচালিত হয় এবং সর্বশেষ তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও গুরুদণ্ড দেওয়ার পক্ষে মত দিয়েছে এবং রাষ্ট্রপতি প্রস্তাব অনুমোদন করেছেন।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় শহীদ আবু সাঈদ ও প্রফেসর মুহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২০২৪ সালের অক্টোবর মাসে আদালতে মামলাও হয়েছিল।

মতামত দিন