একদিনেই সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ২৯০ জন।
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে একদিনে ১ হাজার ২৯০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১ জুলাই) পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৮১১ জন ওয়ারেন্টভুক্ত এবং মামলার পলাতক আসামিকে আটক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আরও ৪৭৯ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে পুলিশ সদস্যরা একটি চাপাতি ও তিনটি ধারালো দা উদ্ধার করেন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ দমন এবং সার্বিক জননিরাপত্তা রক্ষায় এই বিশেষ অভিযান আরও বিস্তৃত পরিসরে চালানো হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন