মৌলভীবাজারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ও ব্যবসায়ীর কারাদণ্ড।
সোমবার (৩০ জুন) সকালে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অভিযানে ‘অপূর্ব মৎস্য আড়ত’ নামের এক প্রতিষ্ঠানে নিষিদ্ধ পিরানহা মাছের বড় চালান ধরা পড়ে।
অভিযুক্ত মো. টিটু মিয়া (৫২) মাছগুলো বিক্রির দায় স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী কারাদণ্ড দেয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত ২৫৮ কেজি মাছের ব্যাপারে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয় মাথায় রেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মাংসাশী ও আগ্রাসী স্বভাবের কারণে পিরানহা মাছ বাংলাদেশে নিষিদ্ধ। এই মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় এর উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ।
মতামত দিন