অপরাধ
ছবি: সংগৃহীত

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৭৮ জন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৯ জুন) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ৯১৯ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি  পরোয়ানা ছিল। এছাড়া অন্যান্য অপরাধে আরও ৫৫৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, এই অভিযানের সময় বিপজ্জনক কিছু সরঞ্জাম ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে— ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার পাইপ, ২টি লোহার স্পিং,১টি দেশীয় ছোরা এবং ২টি ককটেল।

পুলিশ বলছে, সন্ত্রাস ও অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে দেশজুড়ে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

মতামত দিন