অপরাধ
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে গুলিবর্ষণ, অস্ত্রসহ যুবক আটক।

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ সদরের রামপাল কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে সংঘর্ষের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ জুন) দুপুরে কেন্দ্রের সামনে দুই যানবাহনের ধাক্কা নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে গুলি চালায় এক যুবক।
পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করেছে।

আটককৃত যুবকের নাম সাব্বির হোসেন দীপু (৩০)। তার বাড়ি টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকায় হলেও তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করেন।

হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক জানান, দুপুরে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের জেরে কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাইভেটকার থেকে দীপু ও তার সঙ্গী নেমে চালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে গেলে দীপু হঠাৎ করেই আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়েন। তবে কেউ হতাহত হয়নি। পরে উপস্থিত পুলিশ সদস্য ও ছাত্র-জনতা মিলে তাকে আটক করে এবং অস্ত্রটি  জব্দ করা হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থলে তখন ১৪৪ ধারা জারি ছিল। দীপুর বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

মতামত দিন