মানিকগঞ্জের ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধর:অভিযুক্ত নাসিম গ্রেফতার।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত গত ২৩ জুন রাতে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায়। স্থানীয় মানিক কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের মালিক আলী আজম মানিক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিম ভূঁইয়া তার দাড়ি ধরে টানা হেঁচড়া ও মারধর করেন। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত নাসিম।
পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সাভারের আশুলিয়া থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

মতামত দিন